সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নানা আয়োজনে সীতাকুণ্ডে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে  আন্তর্জাতিক নারী দিবস  উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়। এতে মহিলা কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ, আনন্দ ও সিপ এনজিও কর্মকর্তা কুষিবিদ এম এ আব্দুস কুদ্দুস প্রমুখ।

এই উপলক্ষ্যে আনন্দ ও সিপ গার্লস এন্ড ওমেন সেন্টার এর উদ্যোগে সৈয়দপুর পূর্ব বাকখালী গ্রামে রচনা প্রতিযোগীতা,পিলু পাসিং প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, কুইজ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুলতানা ইয়াসমিন সভাপতি, আনন্দ ও সিপ গার্লস এন্ড ওমেন সেন্টার এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন এইচ এম তাজুল ইসলাম নিজামী, চেয়ারম্যান, ০১ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ। মোঃ হাসানুজ্জামান, ট্রেনিং অফিসার, আনন্দ এনজিও, সীতাকুন্ড, চট্টগ্রাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাহাব উদ্দিন, ইপি মেম্বার, ০১ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বক্তব্যে বলেন, ”নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন একবারে সম্ভব নয়। পুরুষের পাশাপাশি নারী উন্নয়নের সমসুযোগ দিতে হবে। তবেই দেশ উন্নতি লাভ করবে।” কবির ভাষায় তিনি আরো বলেন, বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

জলবায়ু সহনশীল জীবিকায়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায়- আনন্দ ও সিপ গার্লস এন্ড ওমেন সেন্টার এই বিষয়কে মাথায় রেখে দিবসটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...