শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পূজাকে কেন্দ্র করে কোনো প্রকার হুমকি নেই: আইজিপি

চট্টগ্রাম নিউজ ডটকম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা কোনো শঙ্কা অনুভব করছি না। তবে আমরা বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় রাখছি। জনগণের নিরাপত্তা ও সরকারি সম্পদ রক্ষার্থে ব্যবস্থা নিতে পুলিশ প্রস্তুত আছে।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় রামকৃষ্ণ মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, যখন মণ্ডপে পূজারিরা থাকে তখন কোনো দুষ্কৃতকারীরা অঘটন ঘটানোর সাহস পায় না। যখন দেখা যায় কেউ থাকে না তখন সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্তকারী অঘটন ঘটানের চেষ্টা করে।

তিনি বলেন, পুলিশ ও আনসার আছে, আমরা সবাই মিলে দায়িত্ব পালন করে যাচ্ছি। বিশেষ করে এ সময়টাতে সতর্কতার বিষয়ে আমরা কোনো আপস করবো না।

তবে কোনো দুষ্কৃতকারী পাওয়া গেলে তাকে ধরে ফেলবেন। তাৎক্ষণিকভাবে তাকে ধরতে না পারলেও তাকে চিনে রাখবেন যেন পরবর্তীতে ধরতে পারি।

আইজিপি বলেন, পুলিশ কোনো আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয়। অবশিষ্ট তিন দিনও যেন যথাযথভাবে পূজা উদযাপিত হয়, সেজন্য পুলিশ সচেষ্ট আছে। পূজাকে কেন্দ্র করে কোনো প্রকার হুমকি নেই, তবে আমরা সতর্ক রয়েছি।

সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করুন।

নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। পূজাকে সুন্দর ও মনোমুগ্ধকর করতে এখানকার প্রশাসন, রাজনীতিবিদসহ সকলেই একযোগে কাজ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম, জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‍্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...