মঙ্গলবার, ২৬ মে ২০২৬

চসিকের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ে অ‌ভিযান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার রাজস্ব সার্কেল-৪ ও ৬ এর আওতাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদয়ের লক্ষ্যে রাজস্ব সার্কেল-৪ এর আওতাধীন পাথরঘাটা এলাকায় হোল্ডিং ট্যাক্স বাবদ ১ লাখ ৬৯ হাজার ৬৫ টাকা ও ট্রেড লাইসেন্স বাবদ ১ লাখ ০৪ হাজার ৫শত ৮০ টাকা, রাজস্ব সার্কেল-৬ এর আওতাধীন সরাইপাড়া এলাকায় হোল্ডিং ট্যাক্স বাবদ ৮ লাখ ৪৫ হাজার ৯শত ৬০ টাকা ও ট্রেড লাইসেন্স ফি বাবদ ৩৫ হাজার ৮ শত ৬০ টাকাসহ সর্বমোট হোল্ডিং ট্যাক্স বাবদ ১০ লাখ ১৫ হাজার ২৫ টাকা ও ট্রেড লাইসেন্স ফি বাবদ ১ লাখ ৪০ হাজার ৪ শত ৪০ টাকা আদায় করা হয়।

উভয় অভিযানে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা দায়ে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়কল্পে এ অভিযান অব্যাহত থাকবে। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পৃথক পৃথক ভাবে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশি¬ষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

 ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, ১৬ লাখের বেশি হাজির সমাগম

আজ পবিত্র হজ। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার ৯...

আরাফার দিন রোজা রাখার ফজিলত

আরাফার দিন মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া...

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

আরও পড়ুন

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের পর অনেকটা নিশ্চিত ছিল সভাপতি পদে আসতে যাচ্ছেন প্যানেল দলনেতা মোহাম্মদ আমিরুল হক। আজ সোমবার...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে নাইনটিজ উইলো এবং চিটাগাং রয়েলসের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় জয় পেয়েছে নাইনটিজ উইলো এবং চিটাগাং রয়্যালস।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে...