বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বাইডেনসহ পাঁচ বিশ্বনেতার শুভেচ্ছা

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পাঁচ বিশ্বনেতা।

গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানান তারা।

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গত ২৪ এপ্রিল শপথ নেওয়ার পর থেকে মো. সাহাবুদ্দিনকে বিশ্বনেতাদের অভিবাদন অব্যাহত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বেরসেট পৃথক বার্তায় তাঁকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানসহ পাঁচ বিশ্বনেতা শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আমাদের সবার জন্য আরও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে সহায়তা করেছে।

একসঙ্গে আমরা আমাদের দুই দেশের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন সম্প্রসারিত করেছি। আমরা দুর্নীতি মোকাবিলা, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকটের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা চালিয়ে যাচ্ছি। আর এভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব তৈরি করে যাচ্ছি।’

জো বাইডেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে অংশীদারিত্ব আরও গভীর করতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে, মানবাধিকারের অগ্রগতি ও গণতান্ত্রিক নীতি রক্ষাসহ আমাদের অভিন্ন মূল্যবোধের পক্ষে দাঁড়াতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।’

দুই দেশের জনগণের জন্য অধিকতর মুক্ত, সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণ অব্যহত রাখার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান বাইডেন।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নীনিস্তো অভিনন্দন বার্তায় বলেন, ‘আমি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অঙ্গণে আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা ও সুসম্পর্ক অব্যহত রাখতে আগ্রহী।’

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ বাংলাদেশের সর্বোচ্চ অফিসের দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশি রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি আশা করেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দূরদর্শী নেতৃত্ব ও সমৃদ্ধ অভিজ্ঞতা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দুই দেশের জনগণের স্বার্থে ঐতিহ্যগত বন্ধুত্বের পাশাপাশি যে অংশীদারিত্ব রয়েছে, তা আরও সুদৃঢ় হবে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে সফলতা বাড়াতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ‘বেলারুশ শিল্প সহযোগিতা, যান্ত্রিক প্রকৌশল, বৈদ্যুতিক পরিবহণ, কৃষি, ফার্মেসি, বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে পারস্পারিক সম্পর্ক জোরদারে আগ্রহী।’

পৃথক অভিনন্দন বার্তায় সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালাইন বারসেট বলেন, ‘সুইজারল্যান্ড উন্নত ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের প্রচেষ্টায় অবিচল অংশীদার ছিল এবং তা অব্যহত থাকবে।

আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে বলে আমি আত্মবিশ্বাসী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...