শনিবার, ১৬ মে ২০২৬

বিয়ের শর্তে জামিন পেলেন ধর্ষক

বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকায় এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার এক যুবককে বিয়ের শর্তে জামিন মঞ্জুর করেছে আদালত।

আজ রোববার (২৪ জুলাই) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত জামিন শুনানিতে বিয়ের শর্তে জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, বাঁশখালী থানার উত্তর জলদী এলাকার বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই থানার পুঁইছড়ি ইউনিয়নের আরবশাহ ঘোনা এলাকার ২২ বছরের এক যুবকের প্রেমের সম্পর্ক হয়। এ নিয়ে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে যুবককে সতর্ক করা হয়। গত ১১ এপ্রিল প্রেমের প্রলোভন দেখিয়ে স্কুলের ক্লাস শেষে স্কুলগেট থেকে সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে ওই ছাত্রীকে। এ ঘটনায় ছেলে, ছেলে মা-বাবাকে আসামি করে গত ১৩ এপ্রিল বাঁশখালী থানায় ছাত্রীর মা মামলা করেন।

আসামি পক্ষের আইনজীবী মো. ফোরকান উদ্দীন খোকন জানান, মামলার বাদী ও আসামি পক্ষের মধ্যে আপস হয়েছে। আগে থেকে আসামির বিয়ের যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। আদালতে বিয়ের কাবিননামায় স্বাক্ষর করে বিয়ে সম্পন্ন হয়েছে। আদালতে বিয়ের শর্তে অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির...

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর ২০২৬-২৭...

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করবো: প্রধানমন্ত্রী

নারী শিক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশনেত্রী খালেদা...

আরও পড়ুন

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই মদের উৎপাদন ও পাচার উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, একসময় সীমিত আকারে উপজাতিদের...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর তিনদিন ব্যাপি চট্টগ্রাম আঞ্চলিক পর্ব শুরু হচ্ছে আগামীকাল রোববার। সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম জেলা...

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর এক কালেক্টরসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও...