সোমবার, ২৫ মে ২০২৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর শাহবাগের পরীবাগ এলাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মহিউদ্দিন (৩০)। ও আহত যুবকের নাম তানভীর (২৫)।

শনিবার (৩ জুলাই) রাত দুইটার দিকে পরীবাগ পেট্রোল পাম্পের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নিহত মোটরসাইকেল আরোহী মহিউদ্দিন (৩০) কামরাঙ্গীরচরের আলীনগরের বড়গ্রামে জাজাল উদ্দিনের সন্তান। সে একটি দোকানে কাজ করতেন

এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী তানভীরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী জানান, রাত সোয়া দুইটার দিকে মোটরসাইকেলে দুইজন আরোহী পরীবাগ দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত রিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজনই রাস্তার ওপর ছিটকে পড়ে।

পরে পথচারীরা দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে একজন মারা যায়। অন্যজন আহত অবস্থায় এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। মহিউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক...

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং...

আরও পড়ুন

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড...

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে

চট্টগ্রামে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবারের ঈদুল আযহার প্রধান ঈদ জামাত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায়...

বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে মারধর, যুবকের মৃত্যু, আটক ৩

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি কারখানায় চোর সন্দেহে মারধরে এক যুবককের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল চত্বর থেকে কারখানার...