মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যাচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সকালে ডোনাল্ড ট্রাম্পকে তার ফ্লোরিডার বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হতে দেখা যায়। এরপর তিনি বিমানে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেন। এরপর ট্রাম্প ফোর্স ওয়ান নামে পরিচিত বিমানে করে গন্তব্যে পৌঁছান।

যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

ট্রাম্পের সঙ্গে তার স্ত্রী মেলেনিয়া ট্রাম্পকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। স্বামীদের পারস্পরিক এ সাক্ষাৎকালে ফার্স্ট লেডি তার উত্তরসূরিকে চা দিয়ে আপ্যায়ন করে থাকেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত বিমান থেকে নামার সময় মেলানিয়া সেখানে ছিলেন না।

পরে সরকারিভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়, তিনি তার স্বামীর সঙ্গে হোয়াইট হাউসে যাবেন না।

মার্কিন ফার্স্ট লেডি হতে যাওয়া মেলেনিয়ার অফিস এক্সে একটি পোস্টে বলেছে, ‘মিসেস ট্রাম্প আজকের হোয়াইট হাউসের বৈঠকে অংশ নেবেন না। রূপান্তরকালীন প্রক্রিয়া শুরু করতে ওভাল অফিসে তার স্বামীর প্রত্যাবর্তন উৎসাহজনক এবং তিনি তার অনেক সফলতা কামনা করেন।’গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম বাইডেন ও ট্রাম্পের সাক্ষাৎ হতে যাচ্ছে।সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন।

ট্রাম্প বুধবার ওয়াশিংটনে দুই জায়গায় যাবেন বলে আশা করা হচ্ছে—প্রথমে ক্যাপিটল হিলে রিপাবলিকানদের সঙ্গে দেখা করবেন এবং তারপর আনুমানিক সকাল ১১টায় হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সূত্র : বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...